বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক ও জেলার দ্বিবা‌র্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২৫ ইং
মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক ও জেলার দ্বিবা‌র্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএন‌পির ৪৭তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী ও আসন্ন মে‌হেরপুর জেলার দ্বিবা‌র্ষিক স‌স্মেল‌নের প্রস্তু‌তি এবং জেলার ৫টি ইউ‌নি‌টেরসহ তৃণমূল স্ত‌রের কর্মকাণ্ডের সা‌র্বিক মূল্যায়নে বি‌শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মুজিবনগর পর্যটক মোটেল কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়।


প্রস্তুতি এবং বিশেষ সভায় মেহেরপুর জেলা বিএনপি আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, আনছার উল হক, খাইরুল বাশার, জাকির হোসেন, আবু সালেহ নাসিম, রোমানা আহম্মেদ, রেজাউল হক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর