মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা দাবির প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এসময় তিনি শিবপুর চানপুর ও হিতিমপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এবং ছোট ছোট বাচ্চাদের হাতে চকলেট তুলে দেন।
সংক্ষিপ্ত পথসভায় অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘আমাদেরে এ গণসংযোগ ও পথসভা করার একমাত্র উদ্দেশ্য- এ দেশ থেকে ফ্যাসিবাদ সমুলে উৎখাত করার জন্য। এ ফ্যাসিবাদী কায়েম করে যারা দীর্ঘদিন ক্ষমতায় বসেছিল এবং সকল অপকর্মের সাথে লিপ্ত ছিল, তারা এখন গর্তের ভেতর লুকিয়ে লুকিয়ে বিভিন্ন সময় ফেসবুক ও মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। প্রধান উপদেষ্টা নির্বাচনে যে সময় দিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। সেই রোডম্যাপকে সামনে রেখেই ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই পথসভা ও গণসংযোগ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, মীর ফারুক, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিব বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাভলু, এস এ খান শিল্টু, মোশারফ হোসেন তপু, সদস্য মেহেদী হাসান রোলেক্স, কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আরাফাত আলী, সাংগঠনিক সম্পাদক শিমুল বিশ্বাস, ওয়ার্ড বিএনপি নেতা রাজিব, রেমিম, নাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
প্রধান সম্পাদক