আগামী ৩০ আগস্ট শনিবার মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ঘোষিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক জুলফিকার আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। এ তথ্য গতকাল শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রতিবেদক মেহেরপুর