বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
আমঝুপিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদবিল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলাম। ‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চাঁদবিল শেরেবাংলা ক্লাবের সভাপতি মুন্সি আবু সালেহ মো. খোকন, ইউপি সদস্য তৌফিকুর রহমান, পিণ্টু প্রমুখ।‎


টুুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন। ‎এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, আমঝুপি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মৌসুমী খাতুন, হিসাব সহকারী সজীব, ইউপি সদস্য আব্দুল মজিদ, আরিফ হোসেন, মকবুল হোসেন, আব্দুল্লাহ, হাফিজুর রহমান, সালমা খাতুন, মেরিনা সুলতানা এবং জেলা ফুটবল কোচ আব্দুল মালেক।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত