মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুরে বিএনপির ৩১ দফা দাবির প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বর্তমান সরকারের নির্বাচন কমিশনার নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন, কিন্তু এনসিপি নামের একটি সংগঠন বলছে নির্বাচন হতে দেওয়া যাবে না। এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। বিগত ১৭ বছরে যেভাবে ভারতীয় আগ্রাসন বাংলার মানুষের উপরে থাবা হিসেবে এসেছে, সেটার বাংলার মানুষ মেনে নেবে না।
এসময় তিনি বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আনছার উল হক, আলমগীর খান ছাতু, সাবেক পিপি আবু সালে মোহাম্মদ নাসিম,, হাফিজুর রহমান হাফি, মীর ফারুক, ওমর ফারুক লিটন, রোমানা আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, হামিদ খান গাজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক মেহেরপুর