বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বারাদী ও গাংনীতে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৫ ইং
বারাদী ও গাংনীতে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে বিএডিসি বারাদী কৃষি খামারের নীতিমালা বাতিল ও ২০১৭ সালের নীতিমালা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন খামারের শ্রমিকেরা। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় মেহেরপুর বীজ উৎপাদন খামার প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে বারাদী খামার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বারাদী বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সভার মধ্যদিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালে যে শ্রমিক নীতিমালা তৈরি করা হয়েছে, তা শ্রমিকদের স্বার্থ বিরোধী। আমরা এই নীতিমালা বাতিল ও ২০১৭ সালের নীতিমালার বাস্তবায়ন চাই।


এসময় বক্তব্য দেন চিৎলা ভিত্তি পাটবীজ খামার শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, চিৎলা খামার শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা আক্তারুজ্জামান ও বারাদী খামার শ্রমিক সর্দার রফিকুল ইসলাম নান্নু। এসময় উপস্থিত ছিলেন বারাদী ফার্ম শ্রমিক ইউনিয়নের সভাপতি  মুকুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালামসহ খামারের বিভিন্ন ব্লকের শ্রমিকেরা।



অপর দিকে, ন্যায্য অধিকার আদায়ের দাবিতে গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক (পাটবীজ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে শ্রমিকরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন।


শ্রমিকরা বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল করতে হবে এবং ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭’ অনুযায়ী বিএডিসিসহ সব কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ করতে হবে। পাশাপাশি ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান তারা।


বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার। এসময় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা আখতারুজ্জামান লিটিল, শফিউর রহমান টমা, যুগ্ম সম্পাদক মহিউদ্দিনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা অমানবিক অবস্থা ও অবিচারের শিকার হয়ে আসছেন। অবিলম্বে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত