বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ইউএসএ পিস্তল ও গুলিসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২৫ ইং
মুজিবনগরে ইউএসএ পিস্তল ও গুলিসহ একজন আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রাম থেকে ঈমান আলী নামের এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার ভোরে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম, পুলিশ বিজিবি ও র‍্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেয়।


অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবা‌দের ভিত্তিতে শিবপুর গ্রা‌মে অ‌ভিয‌ান চালায় যৌথ বাহিনী। এসময় শিবপুর গ্রা‌মের ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৭.৬২ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি। ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক, নাশকতা এবং একাধিক আইনশৃঙ্খলা লঙ্ঘনসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় ঈমান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত