মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পুলিশ লাইন্স ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সব বক্তব্য শুনেন এবং সমাধানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশ বাহিনী জনগণের আস্থা ও সেবার প্রতীক। তাই প্রতিটি সদস্যকে সততা, আন্তরিকতা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে অবসরে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
প্রতিবেদক মেহেরপুর