বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মুজিবনগর সীমান্তে পাচারকালে এক চোরাকারবারি আটক

ঘাসের বস্তায় মিলল অর্ধলাখ ইউএস ডলার

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
ঘাসের বস্তায় মিলল অর্ধলাখ ইউএস ডলার

ভারতে পাচারের সময় ৫১ হাজার ইউএস ডলারসহ জাহাঙ্গীর শেখ নামের একজনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার বেলা একটার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্তে জাহাঙ্গীর শেখের কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। এসময় জাহাঙ্গীর শেখকে আটক করে বিজিবি। জাহাঙ্গীর শেখ আনন্দবাস গ্রামের মৃত আসফার শেখের ছেলে।


বিজিবি সূত্রে জানা যায়, মেহেরপুর আনন্দবাস সীমান্ত দিয়ে ডলার পাচার হবে, এমন গোপন সংবাদ পায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান। সে ভিত্তিতে আনন্দবাস এলাকায় টহল দেয় বিজিবির একটি দল। এসময় ফাঁসিতলা এলাকায় সীমান্ত পিলার ৯৯ এর ২০০ গজ দূরে ঘাসের বস্তাসহ জাহাঙ্গীর শেখকে তল্লাশি করা হয়। তল্লাশিতে বস্তায় কালো টেপ দিয়ে মোড়ানো ৫ প্যাকেট ইউএস ডলার পায় বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে প্রাপ্ত একটি বাইসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়। ডলার ও জব্দ মালামালের মোট মূল্যমান ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।


এ বিষয়ে একটি মামলা দিয়ে আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ ইউএস ডলার মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত