বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আওয়ামী লীগের স্থানীয় ৫ নেতা আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
গাংনীতে আওয়ামী লীগের স্থানীয় ৫ নেতা আটক

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের স্থানীয় ৫ নেতাকে আটক করেছে পুলিশ। ১৫ আগস্ট কেন্দ্রিক সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গেল ২৪ ঘণ্টার অভিযানে গাংনী থানা-পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিপু মিয়া (৪৮), ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলীহিম (৫৫), হেমায়েতপুর গ্রামের আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর, চককল্যাণপুর গ্রাম আওয়ামী লীগ সদস্য শরিফুল (৪৫) ও কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নামুল হক (৪৮)। 


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ১৫ আগস্ট কেন্দ্রিক নাশকতা হতে পারে এমন আশঙ্কায় সতর্ক রয়েছে পুলিশ। শান্তিশৃঙ্খলা বজার রাখার লক্ষ্যে ওই ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত