বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৫ ইং
গাংনীতে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে কুরসিয়া খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। কুরসিয়া খাতুন গাংনী পৌর শহরের চৌগাছা ভিটা পাড়ার বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুরসিয়া খাতুন বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে নারকেল গাছের ডগা কাটছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত