বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেয়াদ বাড়ল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৫ ইং
মেয়াদ বাড়ল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মেহেরপুরের কৃতী সন্তান মনির হায়দারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। ‎আগের নিয়োগের ধারাবাহিকতায় মনির হায়দারের চুক্তির মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


‎এর আগে গত ৬ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দারকে ৬ মাসের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) হিসেবে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ‎অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ‎নিয়োগের মেয়াদ বাড়ায় নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি অনুযায়ী নির্ধারণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত