বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সদর উপজেলা পরিষদের সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৫ ইং
মেহেরপুরে সদর উপজেলা পরিষদের সাধারণ সভা

মেহেরপুর সদর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। সভায় অংশ নেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রোমানা হেলালী জুশি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সমাজসেবা অফিসার আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় অফিসার মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন অফিসার ও বারাদী ইউনিয়নের প্রশাসক রকিবুল ইসলাম, বন কর্মকর্তা এইচটি হামিম, এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা। ‎সভায় উপস্থিতরা উপজেলার বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং মতবিনিময় করেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত