মেহেরপুর শহরের পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা দাবি জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন। এসময় কামরুল হাসান বলেন, যদি গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। দেশের উন্নয়নে বিদেশে পাচার হওয়া লুটের টাকা ফিরিয়ে আনা হবে।” তিনি আরও দাবি করেন, ডিসেম্বরের মধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করা হবে।
প্রতিবেদক মেহেরপুর