বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২৫ ইং
তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের এই অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি গ্যাস, সার ও কীটনাশকের বাজার তদারকি করা হয়। এদিন অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বুলবুল মিষ্টান্ন ও ফল ভান্ডারে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স নিপা এন্টারপ্রাইজে লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা, মেসার্স হক ট্রেডার্সে লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত