সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর তেরাইল দুরন্ত ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৫ ইং
গাংনীর তেরাইল দুরন্ত ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

‘আলোকিত সমাজের প্রত্যাশায় দুরন্ত’ স্লোগানে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ক্লাব সারা বছর নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। দুরন্ত ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেরাইল বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান সাবু। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সহসভাপতি খাইরুল ইসলাম ও সোহান বিশ্বাস, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক আসলাম হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক তুষার আহম্মেদ ও নাফিস হোসেন সোহাগ প্রমুখ।


কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে তেরাইল গ্রামের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা এবং দরিদ্র পরিবারের বাড়িতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী গাছ রোপণ করা হয়। দুরন্ত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক জীববৈচিত্র‍্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী