সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে অর্থের বিনিময়ে কৃষকদের পাট পঁচানোর সুযোগ

মাছ চাষীর প্রায় দুই লাখ টাকা ক্ষতি
  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২৫ ইং
গাংনীতে অর্থের বিনিময়ে কৃষকদের পাট পঁচানোর সুযোগ

মেহেরপুরের গাংনীর চিৎলা ভিত্তি পাটবীজ খামারের সরকারি জমিতে অর্থের বিনিময়ে কৃষকদের পাট পঁচানোর সুযোগ দিয়ে ব্যক্তিগত বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে পাট পঁচা পানির কারণে পাশের পুকুরের মাছ মারা গিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় মাছ চাষি মাসুদ। অভিযোগ রয়েছে, বিএডিসির অনুমতি ছাড়াই খামারের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম ও তার ঘনিষ্ঠ কয়েকজন শ্রমিক এ কার্যক্রম চালাচ্ছেন। খামারের উত্তর ব্লকের বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া সংলগ্ন ২-৩ একর নিচু জমিতে কৃষকদের পাট পঁচাতে দিয়ে প্রতি একর জমির জন্য নেওয়া হচ্ছে ৬ হাজার টাকা। নাজিম, বকুল ও জাব্বার নামে কয়েকজন শ্রমিক এই অর্থ সংগ্রহ করছেন।


ক্ষতিগ্রস্ত মাছ চাষি মাসুদ বলেন, ‘পাট পঁচা পানির কারণে আমার পুকুরে প্রচুর মাছ মারা গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি আগেই খামারের কর্মচারীদের জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।’ তিনি অভিযোগ করেন, খামারের শ্রমিক বকুল, জাব্বার ও নাজিম টাকা নিয়ে সরকারি জমিতে পাট পঁচাচ্ছেন। আমি এর ক্ষতিপূরণ চাই।’



অভিযুক্ত শ্রমিক বকুল বিষয়টি স্বীকার করে বলেন, ‘আগে এখানে আওয়ামী লীগের নেতারা পাট পঁচাতেন, এখন আমরা ব্যবহার করছি। কোনো অনুমতিপত্র নেই। টাকা স্থানীয় মসজিদের উন্নয়নে খরচ হয়।’ তবে বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার মসজিদ কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান খোকন বলেন, ‘পাট পঁচানো বা সংগৃহীত টাকা দিয়ে মসজিদের কোনো উন্নয়ন করা হয় না।’


খামারের উত্তর ব্লকের দায়িত্বে থাকা উপ-পরিচালক (ডিএডি) রমিজ বলেন, ‘দীর্ঘদিন ধরে পাট কাটার মৌসুমে এখানে পাট পঁচানো হয়। বিএডিসির অনুমতি আছে কি না, আমি নিশ্চিত নই।’ এ বিষয়ে যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে অফিসে পাওয়া যায়নি। মোবাইলে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়। স্থানীয় কৃষকরা বলেন, সরকারি জমিতে এভাবে অনুমতি ছাড়া ব্যক্তিগত বাণিজ্য শুধু অনৈতিক নয়, বরং এটি সরকারি সম্পদের অপব্যবহার।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী