মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পেছন থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মুজিবনগর থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার মোনাখালী গ্রামের বুলবুল হোসেনের (৩৫) বসতবাড়ির পিছনে রোপণ করা তিনটি গাঁজা গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাছগুলোর ওজন প্রায় ১০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গৃহকর্তা বুলবুল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলে আদালতে প্রেরণ করা হবে।
মুজিবনগর অফিস