বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে টাইফয়েড টিকা ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‎সোমবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।‎


‎অ্যাডভোকেসি সভায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্য ও করণীয় বিষয়ে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার। ‎সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাহারিয়া শায়লা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজু মুনীর, ডা. রফিকুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম মিণ্টু প্রমুখ।


‎‎সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি ভয়াবহ ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বক্তারা স্কুল ও মাদ্রাসা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টিকাদান কার্যক্রম সফল করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত