বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জুলাই অভ্যুত্থান দিবস উপল আলোচনা ও দোয়া

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
মেহেরপুরে জুলাই অভ্যুত্থান দিবস উপল আলোচনা ও দোয়া

‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‎ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ‎বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। ‎আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবায়দুর রহমান ও হাসনাত জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ২৪ জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তৎকালীন আলেম সমাজের সাহসী ভূমিকা তুলে ধরেন। ‎অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত