সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৫ ইং
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত শওকত আলী ওই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে। গতকাল রোববার বেলা ১১টার দিকে নিজ জমির মোটরের বিদ্যুৎ সংযোগ চালু করতে যান শওকত আলী। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্টে তার হাত ও বুকের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। গাংনী থানার ওসি বানী ইসরাইল স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একটি সূত্র জানায়, ওই কৃষকের মোটারের বিদ্যুৎ লাইনটি দীর্ঘদিন ধরে ফুটো অবস্থায় ছিল। মাঝে মাঝে স্কচটেপ দিয়ে জোড়াতালি দিয়ে লাইনটি সচল রাখতেন তিনি। ধারণা করা হচ্ছে, রোববারও স্কচটেপ দিয়ে ফুটো অংশ মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী