সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোভিপুর দাখিল মাদ্রাসা কমিটি নিয়ে ক্ষোভ

পুনরায় তফসিল ঘোষণার দাবি
  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৫ ইং
গোভিপুর দাখিল মাদ্রাসা কমিটি নিয়ে ক্ষোভ

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কমিটি গঠনে স্বচ্ছতা না থাকায় গতকাল রোববার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা। প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছামতো কমিটি গঠন করেছে। এতে প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে এবং শিক্ষাব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ আক্সেদ আলী, নাসির উদ্দিন, নাজমুল হোসেন পলাশ, রহিম, সফের আলী শফি মেম্বার, মনজুরুল ইসলাম মণ্টু প্রমুখ।


মাদ্রাসার সুপার রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ব্যর্থতা স্বীকার করছি। সকলকে সঙ্গে নিয়ে দ্রুত একটি সমাধানের চেষ্টা চলছে।’ এলাকাবাসী মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে তফসিল বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী