বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৫ ইং
মুজিবনগরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। দুপুর ১২টার দিকে শিশুটি একটি দোকান থেকে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত আসান শিশুটিকে ডেকে নেয় এবং যৌন নিপীড়নের অপচেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। এ সময় হঠাৎ শিশুটির বাবা সেখানে উপস্থিত হলে আসান দ্রুত পালিয়ে যায়। পরে শিশুর বাবা বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেন।


ঘটনার বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান। 



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ