সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী পৌর বিএনপির সম্মেলন ৮ আগস্ট

৫ প্রার্থীর ভোটের লড়াই
  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৫ ইং
গাংনী পৌর বিএনপির সম্মেলন ৮ আগস্ট

আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুরের গাংনী পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ৫ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, এবং পশ্চিম মালসাদহ গ্রামের মনিরুজ্জামান গাড্ডু, যিনি উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন দুইজন, উভয়ই গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর। ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহিল মারুফ পলাশ ও ৮ নম্বর ওয়ার্ডের সাহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- ইমন হোসেন, এনামুল হক, সুমন (এ্যাডাম) এবং সোহেল মাহমুদ।


এদিকে প্রার্থীদের তালিকার পাশাপাশি কাউন্সিলর (ভোটার) তালিকাও প্রকাশ করা হয়েছে। গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির ৯টি সাংগঠনিক ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে মনোনীত কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বিএনপি নেতারা জানিয়েছেন, একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী