পেঁয়াজ পচনরোধ করে বাজার স্থিতিশীল রাখা ও পেঁয়াজ চাষীদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে এয়ার ফ্লো-মেশিন বিতরণ করা হয়েছে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ মেশিন তুলে দেওয়া হয়। গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এয়ার ফ্লো-মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।
প্রতিবেদক গাংনী