বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং
মেহেরপুরে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে মেহেরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির সদস্যরা। ‎বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। শিশুদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, হার্ডবোর্ড, স্কেল, ফাইল ও জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়েছে।


‎কলেজ শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি এস এম রফিকুল আলম বকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সংগঠক মো. নাফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নির্বাহী সদস্য হ্যাপি, লামিয়া, মোমিনুর রহমান, মোনিব প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত