সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং
মুজিবনগরে কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ

পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন কৃষককে এই মেশিন ও পে-চেক প্রদান করা হয়।


উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, এই এয়ার-ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এবং কৃষকের আর্থিক ক্ষতি কমবে। এটি কৃষকদের জন্য একটি বড় সুযোগ। ইউএনও পলাশ মন্ডল বলেন, সরকার কৃষকদের সহায়তায় বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। পেঁয়াজ সংরক্ষণের এই মেশিন কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে মেশিন ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। জানা গেছে, কৃষকদের ইচ্ছামতো কোম্পানির মেশিন কেনার জন্য ২৭ হাজার টাকার পে চেক প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী