শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
গাংনীতে পথসভায় সাবেক এমপি আমজাদ হোসেন

পকেট কমিটি করে সংগঠনকে ধ্বংস করা হচ্ছে

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২৫ ইং
পকেট কমিটি করে সংগঠনকে ধ্বংস করা হচ্ছে

মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেছেন, আজ যারা মেহেরপুরে দলীয় কমিটি গঠন করছে, তারা পকেট কমিটি তৈরি করছে। যোগ্য ব্যক্তিকে উপেক্ষা করে গ্রামের ছলিমদ্দি-নৈমদ্দিদের দিয়ে কমিটির সভাপতি বানানো হচ্ছে। এভাবে সংগঠনকে ধ্বংস করা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রশ্ন, আপনাদের অনেক নেতা নিজেকে রক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা ভেবে জেল খেটেছেন। তিনি বিদেশে চিকিৎসার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেনÑ ‘এ দেশ আমার, এ দেশের মাটি আমার, আমি এখানেই চিকিৎসা নেব।’


সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, গাংনীর মানুষ বহু নির্যাতন সহ্য করেছে, জেল খেটেছে, ক্ষেতের জমিতে শুয়ে থেকেছে। এই ত্যাগের মূল্য দিতে হবে আগামীতে সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, সুজন মাহমুদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত