শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বারাদী বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

৩১ দফা দাবিতে সচেতনতায় মাঠে বিএনপি
  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২৫ ইং
বারাদী বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি নিয়ে মেহেরপুরে গণসংযোগ করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বারাদী বাজারে দলীয় কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান। বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। এসময় তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের অধিকার ও ভবিষ্যৎ রক্ষার রূপরেখা।’


গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন, সদর যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুল ইসলাম ফিরোজ, ইলিয়াস হোসেন, বারাদি ইউনিয়ন বিএনপির সভাপতি আফারুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, শ্যামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিএনপি নেতারা জানান, সারা দেশে একইভাবে গণসংযোগ করে সাধারণ মানুষকে ৩১ দফা সম্পর্কে অবহিত করা হবে। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে ছিল উল্লেখযোগ্য আগ্রহ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত