বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগে অংশ নিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে শহরের পশুহাট এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এসময় তারেক রহমানের রাষ্ট্র সংস্কার বিষয়ক ৩১ দফা দাবির প্রচার চালান এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান হাপি, ওমর ফারুক লিটন, জেলা জাসাসের সদস্য সচিব এ বাঁকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিণ্টু, সাবেক যুবদল নেতা জহির উদ্দিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি এস. এ. খান শিল্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
গণসংযোগে অ্যাড. কামরুল হাসান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ। জনগণ এখন পরিবর্তন চায়।’ এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে সমর্থন চেয়ে ভোট প্রার্থনা করেন।
প্রতিবেদক মেহেরপুর