রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনা
  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল


ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহত হওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির বিভিন্ন ইউনিটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তারা জাতির এই দুঃসময়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ মানবিক সহায়তার আহ্বান জানান। কার্যালয়গুলোতে উত্তোলন করা হয় কালো পতাকা। 


চুয়াডাঙ্গা:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ে এর আয়োজন করে জেলা বিএনপি। দোয়া ও মিলাদের পূর্বে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় জাতি শোকাহত। আমরা রাজনৈতিক বিভাজন ভুলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। বিএনপি সবসময় জনমানুষের পাশে আছে এবং থাকবে। এসময় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ জাতীয় শোকের এই সময়ে দলমত নির্বিশেষে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন এবং জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মাহাবুল হক। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল বিকেলে আলিফ উদ্দিন সড়কে দলের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। বক্তব্যে জিল্লুর রহমান ওল্টু বলেন, ‘জাতীয় বিপর্যয়ের এই মুহূর্তে আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন হাজী মকবুল হোসেন, আসিফ আল নূর তানিম, মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, সেকেন্দার আলী, আইয়ুব আলী, আলী আজগর সাচ্চু, গোলাম মোস্তফা বিশ্বাস, রাশেদুল ইসলাম, আব্দুর রশিদ মালিথা, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, রফিকুল ইসলাম, চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, নাজিম উদ্দিন মোল্লা, সাইফুদ্দিন আলম কনক, এমদাদ হোসেন, রাজিব আহমেদ রাজু, মামুন, জাকারিয়া ইসলাম শান্ত, আল ইমরান রাসেল, আতিক হাসনাত রিংকু ও মাহমুদুল হক তন্ময়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা হারেজ উদ্দিন।


দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে ডিএস দাখিল মাদ্রাসায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া ও সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, আনছার আলী, রুহুল আমিন, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, শামসুল আলম, ওসমান গনি, জুলফিকার আলি ভুট্টু, ইউসুফ আলী ও নাফিজ আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম সোয়ায়েব হুসাইন।


দর্শনা:
দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে থানা বিএনপি অস্থায়ী কার্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদ আলী বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্বত আলী, খলিলুর রহমান, ফরজ আলী, আজিজুল, আব্দুল মমিন, আজিবর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, চঞ্চল, আসিক, ইকবাল, আলাউদ্দিন, জালাল উদ্দিন লিটন, সরোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, মোর্শেদুর রহমান লিংকন, আব্বাস, ফরহাদ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওসমান গণি।
এদিকে, মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দর্শনায় পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাদ মাগরিব দর্শনা পুরাতন বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, পৌর সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম ও সাংবাদিক শরীফ উদ্দিন। এছাড়াও বিএনপি নেতা সরোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতা-কর্মীরা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।


জীবননগর:
জীবননগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েও নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতার জ্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জীবননগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাহমুদুল হাসান।


মেহেরপুর:
মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর নামাজের পর জেলা বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। দোয়ার পূর্বে অনুষ্ঠিক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন। প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনছারুল হক, এম এ খাইরুল বাশার, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, সহসভাপতি এস এ খান শিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হক মিণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক এ বাকাবিল্লাহসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
পরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত পৃথক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদ অরুন। তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন-আল্লাহর দরবারে সেই দোয়া করছি।’ এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত