শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‘তারেক রহমানকে কটূক্তিকারীদের রাজপথে জবাব দেয়া হবে’
  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পৃথকভাবে এ কর্মসূচির পালন করেন দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কোর্ট মোড় ও শহরের শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম বিলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম।


প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য একটি মহল ধারাবাহিক অপপ্রচারে লিপ্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ভয় পেয়েই তারা অসাংবিধানিকভাবে ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমরা তাঁর কর্মী হিসেবে রাজনৈতিকভাবে এর জবাব দেবো। অপপ্রচার চালানো হলে রাজপথে কঠোর আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।’


জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহার সঞ্চালনায় সমাবেশ উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ, ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদ, হামিদ উদ্দিন বাবু, গোলাম শাহরিয়া বিপ্লব, আরিফুর রহমান রিবন, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খান, তোহফাতুর রাব্বি রিংকু, প্রচার সম্পাদক মাবুদ সরকার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সামিউল আলম সানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম আশা।



বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপায় বিএনপির ওপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিলো। এখন যারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে রাজপথে তাদের জবাব দেয়া হবে। এছাড়ও বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার ফলে দেশে একের পর এক খুন, গুম, অপহরণসহ নানা অপরাধ বাড়ছে। দেশের জনগণ আজ নিরাপত্তাহীন। বক্তারা অবিলম্বে এই পরিস্থিতির অবসান দাবি করেন।


এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বিজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান আবু তালেব, সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল, জীবননগর পৌর আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিক মজনু, সদস্য সচিব আবু হেনা রনি, আলমডাঙ্গা পৌর আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, সদস্য সচিব রাশিদুল ইসলাম রাশেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা একযোগে ‘ষড়যন্ত্র প্রতিরোধে রাজপথে প্রস্তুত’, ‘তারকে রহমান ভয় নাই, রাজপথ ছাড়িনাই’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা, পৌর শাখাসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


মেহেরপুর: 
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।‎ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন। মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ হোসেন, যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, ইলিয়াস হোসেন, সজীব, ইকবাল হোসেন, রাকিবুল ইসলাম সজলসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। ‎বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রশাসন ও সরকার মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করছে। তারা অবিলম্বে এই অরাজক পরিস্থিতির অবসান এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।



কমেন্ট বক্স
notebook

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে শিয়ালমারী পশুহাট