সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছি স্কুলের সভাপতি হলেন মামুন রেজা

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গার বেলগাছি স্কুলের সভাপতি হলেন মামুন রেজা

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ মামুন রেজা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে পরবর্তী ছয় মাসের জন্য এ দায়িত্বে মনোনীত করে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মো. ওহিদুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন লাল্টু রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব আবুল কাশেম মোল্লা বলেন, ‘একজন তরুণ সমাজসেবক হিসেবে মামুন রেজার নির্বাচিত হওয়ায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।’ নবনির্বাচিত সভাপতি মামুন রেজা বলেন, ‘বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় আলমডাঙ্গা উপজেলার অন্যতম পুরাতন ও মর্যাদাসম্পন্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন আমার প্রধান লক্ষ্য। আমি এই দায়িত্ব পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং যাঁরা আমাকে এই পদে দায়িত্ব দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও জানান, ‘সভাপতি হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন এই বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে আরও বিস্তৃত পরিসরে। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতায় আমরা একসাথে এগিয়ে যাব।’ মামুন রেজার সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌর জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী