রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডু ও গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনা

ঝরল দুই যুবকের তরতাজা প্রাণ
  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৫ ইং
হরিণাকুণ্ডু ও গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছেন। এত আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভায়না-বাগ আঁচড়া সড়কে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে নাজমুল হুদা (২৯)।


হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘নাজমুল হুদা মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবার অভিযোগ না করায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’


একই দিনে বেলা তিনটার দিকে গাংনী উপজেলার সাহারবাটি-ইবাদতখানা সড়কে স্যালোইঞ্জিন চালিত আগলামন উল্টে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ হোসেন (১৭)। নিহত নাহিদ রায়পুর ইউনিয়নের এলাঙ্গি গ্রামের বাবলু মিয়ার ছেলে এবং এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ দুর্ঘটনায় আরও তিনজন জখম হন।

ছবি-   নিহত নাজমুল হুদা.....


নাহিদের বন্ধু আজমাইন জানান, ‘মাছ রাখার ড্রাম ও অক্সিজেন আনতে সাহারবাটি গিয়েছিলাম। ফেরার পথে আগলামনটি হঠাৎ করেই উল্টে গেলে আমরা আহত হই। পরে স্থানীয়া আমাদের উদ্ধার করে হাসপাতলে নিলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।’


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরি খাইরুন নাহার জানান, ‘হাসপাতালে আনার আগেই নাহিদের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত