রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বারাদীতে ওয়ার্ড বিএনপির সম্মেলন

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
মেহেরপুরের বারাদীতে ওয়ার্ড বিএনপির সম্মেলন

মেহেরপুর সদরের বারাদী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে হাসানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড হাসনাবাদ, বর্শিবাড়িয়া) বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য কে এম খায়রুল বাশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম। 

সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের হাত উত্তোলনের মধ্যদিয়ে সেণ্টু মীর সভাপতি ও শফি মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। অপরদিকে ৬ নম্বর ওয়ার্ড (চাঁদপুর, শিশির পাড়া, পাটকেলপোতা) বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাফর আলী সভাপতি ও সকমান মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত