রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোনাখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

সভাপতি রায়হান ও সম্পাদক টুটুল
  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
মোনাখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। সম্মেলন সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, হাজী মশিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম কালু ও অন্যান্য নেতা-কর্মীরা।

সম্মেলনের শেষ পর্বে ভোট গ্রহণের মাধ্যমে মোনাখালী ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন রায়হান কবীর আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আনিসুজ্জামান টুটুল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত