জীবননগরে আলোকিত ফুটবল একাডেমিকে ফুটবল উপহার দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার জীবননগর স্টেডিয়াম মাঠের আলোকিত ফুটবল একাডেমির অফিসে উপস্থিত হয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে ফুটবল তুলে দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির, সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান ডাবলু, জীবননগর পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও আলোকিত ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, জীবননগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মামুন পারভেজ, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কালাম হোসেন, মো. নুরুল্লাহ ফয়সাল, মো. মমিন, মো. পারভেজ , মো. জাহাঙ্গীর আলম, মো. বাপ্পি, মো. পিয়াস, মো. মানিক, মো. তবিবুর প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন