রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দীর্ঘ লাফে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দর্শনার তাহমিদ জামান তুহিন

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৫ ইং
দীর্ঘ লাফে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দর্শনার তাহমিদ জামান তুহিন

দর্শনা মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তাহমিদ জামান তুহিন জাতীয় পর্যায়ে দীর্ঘ লাফে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ ৪৩ বছর পর মেমনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে দীর্ঘ লাফে তাহমিদ জামান তুহিন চ্যাম্পিয়ন হলো। ইতোপূর্বে ১৯৮২ সালে হাবিল উদ্দিন লং জাম্প ও দৌঁড় প্রতিযোগিতায় এবং মিজানুর রহমান সট ফুট বা লোহগোলক ছুড়ে জাতীয় পর্যায় থেকে ৩টি পুরস্কার নিয়ে এসে মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়ের মুখ উজ্জল করে।

দীর্ঘ ৪৩ বছর পর দীর্ঘ লাফে তাহমিদ জামান তুহিন চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়কে শীর্ষে নিয়ে গেল। আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে জতীয় পর্যায়ে মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয় শীর্ষে অবস্থান করে দিল রামনগর গ্রামের শমসের আলীর ছেলে তাহমিদ জামান তুহিন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহা মুকুল, বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন, মশিউর রহমান, লুৎফর রহমান ও দর্শনা পৌর জামায়ত ইসলামের আমির সাহিকুল ইসলাম অপু।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত