রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছোটশলুয়াতে মাসুম স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৫ ইং
ছোটশলুয়াতে মাসুম স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

চুয়াডাঙ্গা সদরের ছোটশলুয়া যুবসমাজের উদ্যোগে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের মেধাবী ছাত্র মরহুম মাসুম রেজার স্মৃতি স্মরণে ছোটশলুয়া প্রাইমারি স্কুলমাঠে ডে নাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে স্থানীয় ৮টি দলকে নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার নক আউট পর্ব শেষে বাদ মাগরিক মাসুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম মাসুমের পরিবারের সদস্যবৃন্দ ও হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ সালের ব্যাচ সাংবাদিক আরিফ হাসান, রিমা আক্তার টগর, সাইফুল ইসলাম, বিল্পব হোসেন, জাকির হোসেন, জুয়েল রানা, ইলিয়াস হোসেন প্রমুখ। খেলাটির সার্বিকভাবে পরিচালনা করেন তুষার, অন্তর, সিহাব, শরিফ, হাসান বসরি, আহসান, শাহিনসহ ছোটশলুয়া গ্রামের যুবসমাজ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত