রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফ

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৫ ইং
তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফ

আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া এ অনুষ্ঠান গতকাল বুধবার জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হয়। তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।

তিনি বলেন, ‘গ্রামে-মহল্লায় সাধারণ মানুষের মাঝে এক ভিন্ন আমেজ কাজ করছে। দীর্ঘদিন পর স্বাধীনতা উপভোগের স্বাদ পেয়েছে দেশের মানুষ। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের গড়ে তুলতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে থাকে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।’ শরীফুজ্জামান আরও বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে ছেলে-মেয়েদের আগ্রহী করে তুলতে হবে। আগামী নির্বাচনে সাধারণ জনগণ যদি আমাদের সুযোগ দেয়, তাহলে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপক উন্নতি সাধন করা হবে। একটা নির্জন গ্রামের স্কুলের এই বিশাল আয়োজন মুগ্ধ করেছে। এভাবেই প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই।’

``

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকারম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিণ্টু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার।

তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নওশের আলীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, আইলহাঁস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইজাল হোসেন, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খোয়াজ আলী, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, সদস্য সাফায়েত হোসেন, মামুনুর রশীদ, আব্দুল লতিফ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, আইলহাঁস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ সুজন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক নেকবার আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোজাম আলী প্রমুখ। প্রধান অতিথি বেশকিছু সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত