শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিচালী বোঝাই ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৫ ইং
বিচালী বোঝাই ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুরে বিচালী বোঝাই একটি ট্রাকে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে চালক প্রাণে রক্ষা পেলেও ট্রাকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে একটি ট্রাক মেহেরপুর থেকে বিচালী বোঝাই করে মুজিবনগরের কার্পাসডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে ট্রাকটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিচালীতে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক আখতার হোসেন দ্রুত ট্রাকটি দারিয়াপুর ফুটবল মাঠে নিয়ে যান।
প্রাথমিকভাবে কিছু বিচালী নিচে পড়ে গেলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে চালক গাড়িটি ঘোরানোর চেষ্টা করেন, এতে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

``

মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, অতিরিক্ত বিচালী বোঝাই থাকায় ট্রাকটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুর্ঘটনার শিকার হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ