রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৫ ইং
মেহেরপুরে জাতীয় অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্ট

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর উপজেলা একাদশ জেলা পর্যায়ে ফাইনালে উঠে এসেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মুজিবনগর উপজেলা একাদশ ২-০ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহনা দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে সুমাইয়া আরও একটি গোল করেন। সেমিফাইনাল খেলার আগে মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাসার।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত