রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২৫ ইং
আলুকদিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ইউনিয়নের বাদালপাড়া মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে আলুকদিয়া ইউনিয়ন যুবদল। আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। খেলা অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম এরশাদ ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। টুর্নামেন্টেটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রধান যুবদল নেতা রিকন এবং যুবদল নেতা সোহাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত