রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৫ ইং
ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টোডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে বালিকা দলে মুখোমুখি হয় কোটচাঁদপুরের বলরামপুর মুরু–টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক দলে প্রতিদ্বন্দ্বিতা করে সদর উপজেলার বড় কামাড়কুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটচাঁদপুরের বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিনভর খেলা উপভোগ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আয়োজকরা জানায়, বুধবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা চলবে আগামী ১১ জানুয়ারি। টুর্নামেন্টে জেলার ৬ উপজেলার ১২টি দল অংশগ্রহণ করবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত