রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।
জাতীয় সংগীতের তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা উদ্বোধন উপলক্ষে বেলুন উড়ান। এবং খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকসহ সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত