চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে রাজু-সজিব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেন, ‘লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আজকের তরুণ যুবকেরাই আগামীর ভবিষ্যৎ। তাদেরই একদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এজন্য সঠিক রাজনীতির চর্চা করতে হবে, অপরাজনীতি থেকে দূরে থাকতে হবে। রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি শিখতে হবে এবং ইতিহাস ও ইসলাম সম্পর্কে জানতে হবে। তরুণদের মাদকমুক্ত থাকতে হবে, পড়ালেখার প্রতি মনোযোগ দিতে হবে এবং সব সময় মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘তরুণ প্রজন্ম যদি সঠিক পথে পরিচালিত হয়, তাহলে ভবিষ্যতে বিশ্বজয় করতে পারবে। আজকের তরুণ প্রজন্মের ভূমিকাই ভবিষ্যতের দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি বলেন, ‘তোদের দক্ষতা, জ্ঞান, ও সঠিক চর্চাই আমাদের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সহসভাপতি আব্দুল হাই, সহসভাপতি আব্দুল কাদের মাস্টার।
এছাড়া অতিথি ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গ্রাম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার হিমু জোয়ার্দ্দায়ার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষকদলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক তোতা মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।
আব্দুল মালেকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, চুয়াডাঙ্গা সদর যুবদলের সদস্য টুটুল হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ, শামীম হোসেন, শফিকুল ইসলাম, হাবিব রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য আবুল আসলাম সোহাগ আলী, রমজান আলী, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।
সরোজগঞ্জ রাজু-সজিব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ট্রাইবেকারে বুড়োপাড়া একাদশকে ০-৩ গোলে হারিয়ে চুয়াডাঙ্গা শেখপাড়া একাদশ বিজয় অর্জন করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন