রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়া জেলা দলের শুভ সূচনা

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৪ ইং
কুষ্টিয়া জেলা দলের শুভ সূচনা

চুয়াডাঙ্গায় অনূর্ধ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাকির হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন ও বিসিবি থেকে আগত দায়িত্বপ্রাপ্ত হাল্টার হাসানুজ্জামান।

গতকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় অনূর্ধ-১৪ ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলা দল। কুষ্টিয়া অনূর্ধ-১৪ জেলা দল টস হেরে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ১৫৩ রানে অলআউট হয়। জবাবে ঝিনাইদহ জেলা দল ১১৭ রানে আউট হয়। ফলে ৩৬ রানে কুষ্টিয়া জেলা দল জয়লাভ শুভ সূচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক খেলায়াড় জুয়েল মাহমুদ। বাংলাদশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা ভেন্যুতে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের প্রথম ও দ্বিতীয় ধাপ অংশগ্রহণ করেছে কুষ্টিয়া, ঝিনাইদহ ও খুলনা অনূর্ধ -১৪ জেলা দল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত