চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ আঞ্চলিক যুবসমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ডিঙ্গেদহ বাফার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজা স্পোর্টিং ক্লাব ও সুবদিয়া ফানি বয়েজ ক্লাব। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য শেষ হয়। পরে টাইব্রেকারে উভয় দল ৪টি করে গোল করলেও খেলা গোল্ডেন শুটে গড়ায়। গোল্ডেন শুটে সুবদিয়া ফানি বয়েজ ক্লাব ১-০ গোলে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। ডিঙ্গেদাহ আঞ্চলিক যুব সংঘের সভাপতি ইমরান বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর উপজেলা জামায়াতের আমির বেলাল হোছাইন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান ও সাবেক জাতীয় দলের ফুটবলার মাহমুদুল হক লিটন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ আঞ্চলিক যুব সমাজের উপদেষ্টা বাবুল মুন্সী, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ। গতকাল ডিঙ্গেদহ আঞ্চলিক যুব সমাজের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান প্রেরিত এক ই-মেইলে এ তথ্য জানানো হয়।
সমীকরণ প্রতিবেদন