রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৪ ইং
সরোজগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে রাজু-সজিব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৮টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনীতে ভার্চ্যুয়াল যুক্ত হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘যুবসমাজকে মাদক থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর, মন ও মস্তিষ্ককে সুস্থ রাখে। আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দেওয়া উচিত।’ এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরণের আয়োজনে তিনি সব ধরণের সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দেন।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসমত আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আশিক, সদর থানার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ও সদর থানার যুবদলের সদস্য টুটুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল উদ্দিন রুবেল, সহ-সভাপতি আব্দুল কাদের (মাস্টার), সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, গ্রাম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজু, কৃষক দলের সেক্রেটারি বিপ্লব হোসেন, যুব নেতা রাজু আহমেদ, শংকরচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাকু হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, মেম্বার আলাউদ্দিন, যুবদলের নেতা হাসিবুল ইসলাম হাসি, শফিকুল ইসলাম, শামীম আহমেদ ও হাবিবুর রহমান, দৈনিক সময়ের সমীকরণের সরোজগঞ্জ প্রতিনিধি ইকরামুল হক, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ আজগর ফরাজী, টু-আইসি অলিউর রহমান প্রমুখ।

খেলার প্রথম রাউন্ডে মাখালডাঙ্গা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় রাউন্ডে বুড়োপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে খেজুরা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলার রেফারি দায়িত্বে ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খায়রুল ইসলাম এবং খেলা পরিচালনা করেন আব্দুল মালেক।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত