রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় বাদলপাড়া মাঠে বাদলপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে এবং যুবসমাজকে সুস্থ ধারার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।’ তিনি বলেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ামোদী ও যুব সমাজের জন্য এক অনুপ্রেরণা। তার স্মৃতি ধরে রাখার প্রচেষ্টায় এই আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং দায়িত্বে থাকা সকলকে আমি ধন্যবাদ জানায়।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। আমরা চাই যুব সমাজ ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে দেশের সুনাম বয়ে আনুক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতিয়ার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লাল্টু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত